এবারের অস্কারের আসর মাতাবেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার
অস্কার

২৮ ফেব্রুয়ারি, রবিবার ৮৮তম অস্কারের আসরে কোন কোন তারকা পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাতাবেন তাঁর একটি তালিকা প্রকাশ করেছে অস্কারের আয়োজকেরা। অস্কারজয়ী তারকা মরগ্যান ফ্রিম্যান ও জন লিজেন্ডের সঙ্গে এই আসরে অস্কারের মঞ্চে আরও পরিবেশন করবেন জে জে আব্রাম, সাশা ব্যারন, হেনরি কেভিল ও ডেভ গ্রোহেল।
অস্কারের এবারের আসরে যাঁরা মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন তাঁদের সর্বশেষ প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, এ আসরে প্যাট্রিসিয়া আরকুয়েট, কেট ব্ল্যানচেট, এমিলি ব্লান্ট, জুলিয়ান মুর, অলিভিয়া মুন, স্টিভ ক্যারল, রাসেল ক্রো, বেনিসিয়ো ডেল টোরো, ক্রিস ইভানস, টিনা ফে, রায়ান গসলিংসহ লুইস গসেট জুনিয়র, কুইনসি জোনস, মাইকেল বি জরডান, লেডি গাগা, জেনিফার গারনার, হুপি গোল্ডবার্গ, এডি রেডমাইন অংশ নেবেন।
এ ছাড়া জ্যাসন সিগাল, সারাহ সিলভারম্যান থেকে শুরু করে জে কে সাইমনস, স্যাম স্মিথ, শার্লিজ থেরন, জ্যাকব ট্রিম্বলে, সোফিয়া ভারগারা, ক্যারি ওয়াশিংটন, ফ্যারেল উইলিয়ামস, উইলিয়ামস, রিজ উইদারস্পুন প্রমুখও মাতাবেন এবারের অস্কারের আসর।
এ ছাড়া বলিউডের তারকাদের মধ্যে এ আসরে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া ও দেব প্যাটেল।
এদের মধ্যে জে জে আব্রামস, হেনরি কেভিল ও ডেভ গ্রোহেল এবারই প্রথমবারের মতো অস্কারের মঞ্চে পরিবেশনায় অংশ নিচ্ছেন।
উৎ​সব আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্র জগতের প্রতিটি শাখার তারকাদের নিয়ে এবারের আসরটি সাজিয়েছেন তাঁরা। হলিউডের ডলবি থিয়েটারে এই তারকা খচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হবে। অনুষ্ঠানটি এবিসি টেলিভিশন নেটওয়ার্কে ২৫৫ টিরও বেশি দেশে সরাসরি দেখা যাবে।
সূত্র: অ্যাকাডেমি পাবলিসিটি ডিপার্টমেন্ট।