এবারের পূজা মুম্বাইয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুর্গাপূজা এলেই কলকাতা যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে পড়ে আমার। বিশেষ করে মা ও পরিবারের অন্য সবার সঙ্গে কটা দিন কাটানোর ইচ্ছে হয়। তা ছাড়া বোন বিদিশার তিন বছরের মেয়েটার সঙ্গেও অনেক দিন পর দেখা করার ইচ্ছে।’ কথাগুলো বললেন বলিউডের নায়িকা বিপাশা বসু।কিন্তু এবারের পূজাটা বিপাশা বসুকে মুম্বাইয়ে কাটাতে হবে। কারণ অষ্টমীর দিনই মুক্তি পাচ্ছে বিপাশা অভিনীত ‘আক্রোশ’ ছবিটি। কাজেই মুম্বাইয়ে থাকতে হচ্ছে বিপাশাকে। তবে পরের দিন শনিবার দুর্গাপূজার নবমী, ওই দিন আবার বিপাশার মায়ের জন্মদিন। জানা গেছে, ওই দিন হঠাৎ কলকাতার বাড়িতে হাজির হয়ে মাকে চমক দেওয়ার সম্ভাবনা রয়েছে।