এবিসি রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য ম্যাটিনি শো’তে থাকবেন আরজে শারমীন ও সংগীতশিল্পী শাহেদ
‘দ্য ম্যাটিনি শো’তে থাকবেন আরজে শারমীন ও সংগীতশিল্পী শাহেদ

এবিসি রেডিও

নিয়মিত আয়োজনের পাশাপাশি এবিসি রেডিও ৮৯.২-এ থাকবে ঈদের তিন দিন বিশেষ সব আয়োজন।

ঈদের দিন
সকাল ৮টায় আরজে নাফিসের সঙ্গে ‘ঈদ মর্নিং বাংলাদেশ’। বেলা ১১টায় আরজে সেতু ও রেহানের সঙ্গে ‘কোলাকুলি’। বেলা ১টায় আরজে সমন্বয়ের সঙ্গে সেরা ১০টি বাংলা গান নিয়ে অনুষ্ঠান ‘এবিসি টপ চার্ট’। বেলা ৩টায় ‘দ্য ম্যাটিনি শো’। আড্ডা, গান আর কথায় শ্রোতাদের ‘ইয়ে মানে বিয়ে’ সিনেমাটি উপহার দেবেন আরজে শারমীন। সঙ্গে থাকবেন সংগীতশিল্পী শাহেদ।

ঈদের দ্বিতীয় দিন
সকাল ৮টায় আরজে নাফিসের সঙ্গে ‘ঈদ মর্নিং বাংলাদেশ’। বেলা ১১টায় আরজে নিতুল ও সেতুর সঙ্গে ‘ঈদ সালামি’। বেলা ১টায় আরজে সমন্বয়ের সঙ্গে ‘বলিউড টপ চার্ট’। বেলা ৩টায় সংগীতশিল্পী পৃথ্বীরাজ ও আরজে নাফিসের সঙ্গে ‘যে সং বাজেনি আজও’।

ঈদের তৃতীয় দিন
সকাল ৮টায় আরজে নাফিসের সঙ্গে ‘ঈদ মর্নিং বাংলাদেশ’। বেলা ১১টায় আরজে শেহ্নিলা ও রেহানের সঙ্গে ‘ঈদ ডেটিং’। বেলা ১টায় আরজে সমন্বয়ের সঙ্গে ‘বিলবোর্ড টপ চার্ট’। বেলা ৩টায় সংগীতশিল্পী পৃথ্বীরাজ ও আরজে নাফিসের সঙ্গে ‘দ্য বিপ সং’।
এ ছাড়া রাতে চলবে এবিসির নিয়মিত অনুষ্ঠানগুলোর ঈদের বিশেষ পর্ব। বাপ্পা মজুমদার, সাফা কবির, রায়েফ আল-হাসান (রাফা), রাবা খান আর লিংকনরা মাতিয়ে রাখবেন ঈদের রাতগুলো।
এ ছাড়া রাত ১১টার ফ্ল্যাগশিপ অনুষ্ঠানগুলো চলবে সব সময়ের মতো। ‘২০১৮ ফফা বিশ্বকাপ রাশিয়া’-এর শুরুর দিন থেকেই প্রতিদিন বিকেল ৫টায় চলবে ওয়ার্ল্ড কাপ স্পেশাল আয়োজন ‘ড্রেসিং রুমে বল বীর’। সঞ্চালনায় থাকবেন আরজে কাম কমেন্টেটর সমন্বয় ঘোষ এবং তাঁর সঙ্গে থাকবেন টকিং পাপেট ক্যারেক্টার বল বীর।