
পাঁচ দিনের ‘ঈদ উৎসব’
উৎসবের সকাল [০৬.০০-০৯.০০]: ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন উৎসব আমেজে কথাবন্ধুর ভোরের শো। উৎসবমুখর গান আর কথাবন্ধুর কথায় জমবে আনন্দের সকাল। রবি মিউজিক শেইক [০৯.০০-১২.০০]: দুনিয়াখ্যাত সব মিউজিশিয়ানের সংগীত নিয়ে ‘মিউজিক শেইক’-এ থাকবে একাধিক আয়োজন—ঈদের দিন বিশ্বখ্যাত হিট সিলেকশন ঘিরে রিদম অব সোল, দ্বিতীয় দিন বিখ্যাত সব শিল্পীকে নিয়ে ভয়েস অব লিজেন্ডস, দুনিয়া পাগল করা রকিং সব গান নিয়ে রক বটম ঈদের তৃতীয় দিন, পড়শীর হিট গান নিয়ে নেইবারস টিউন ঈদের চতুর্থ দিন আর পঞ্চম দিনে লং-প্লেতে ভর করে অতীত ভ্রমণ টার্ন টেবিল। রবি রূপালী আনন্দ [১২.০০-১৫.০০]: দুপুর ১২টার খবরের পর থেকে বেলা তিনটা পর্যন্ত পাঁচ দিনই মাজহারুল ইসলাম ও কথাবন্ধু কিবরিয়ার গালগল্পে জমবে রূপালী আনন্দ। ঈদে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র নিয়ে ঈদের দিনের বিশেষ আয়োজন শুভমুক্তি শুনবেন মাজহারুল ইসলামের সঙ্গে। পুনঃপ্রচারে শুনবেন ঈদের পঞ্চম দিন। ঈদের চতুর্থ দিন থাকছে কথাবন্ধু শারমীনের জমজমাট আয়োজন শারমীন উইথ শাহরুখ। এ ছাড়া বাংলা সিনেমার জনপ্রিয় সব গানের আয়োজন থাকছে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন।
গ্রামীণফোন উৎসবের আওয়াজে [১৫.০০-১৮.০০]: ‘উৎসবের আওয়াজে’ চলবে প্রতিদিন বেলা তিনটার খবরের পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ঈদের পাঁচ দিন থাকবে তারকাদের সঙ্গে গল্প আড্ডার বিশেষ আয়োজন। মেহরীন ও তপু থাকবে ঈদের দিন।

পরের চার দিন শুনবেন পরিচিত তারকামুখদের নিয়ে ঈদ উৎসব। এই আয়োজনে ঈদের পরদিন শুনবেন সাহেদ ও শারমীন লাকীকে ও ঈদের তৃতীয় দিন কোনাল ও মাহাদীকে, চতুর্থ দিন শুনবেন কনা ও পারভেজকে এবং ঈদের পঞ্চম দিন বড়পর্দা ও ছোটপর্দার জনপ্রিয় তারকা এ টি এম শামসুজ্জামানকে। গ্রামীণফোন এবিসি স্টুডিও লাইভ [২১.১০-২৩.০০]: ঈদের দিন থেকে প্রতিদিন রাত নয়টার খবরের পর থেকে রাত ১১টা পর্যন্ত থাকবে ‘এবিসি স্টুডিও লাইভ’। ঈদের দিন শুনবেন জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, আর ঈদের পঞ্চম দিন লালনকে। ঈদের পরদিন রাতে থাকছে আসিফ আকবর। তৃতীয় দিন গাইবেন সামিনা চৌধুরী আর চতুর্থ দিন থাকবে ব্যান্ড চিরকুট। রবি উৎসবের রাত [২৩:২০-০২:০০] পাঁচ দিনের উৎসবের রাতে থাকছে—ঈদের দিন কথাবন্ধু শারমীন ও বিশ্বপ্রেমিক বিপির প্রেমরোগ আর ঈদের তৃতীয় দিন শুনবেন কুয়াশা। কথাবন্ধু কিবরিয়া থাকবেন ঈদের দ্বিতীয় দিন যাহা বলিব সত্য বলিব আর পঞ্চম দিন হ্যালো ৮৯২০ নিয়ে। হূদয়ঘটিত যেকোনো সমস্যার ওয়ান স্টপ সার্ভিস হূদয় নার্সিং হোম ঈদের পঞ্চম দিনে। ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা সজাগ থাকছে এবিসি রেডিওর বার্তাকক্ষ। সর্বশেষ সব সংবাদ পাবেন প্রতি ঘণ্টার এবিসি খবর-এ।