এবিসি রেডিও খুঁজছে আপনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পয়লা ফাল্গুন আর কাল ভালোবাসা দিবসে এবিসি রেডিও যাচ্ছে শ্রোতাদের কাছে। ‘প্রাণ চাটনী’র সহায়তায় এবিসি রেডিও ‘ফাল্গুনীকন্যা’ ও ‘ভ্যালেন্টাইনস কাপল’ বাছাই করবে। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে সেজেগুজে, গেম শোতে অংশ নিয়ে, ছবি তুলে আর ফেসবুকে সর্বোচ্চ ভোট পেয়ে যে কেউ হতে পারবেন ‘এবিসি ফাল্গুনীকন্যা’ অথবা ‘ভ্যালেন্টাইনস কাপল’। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এই কার্যক্রম চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান আর রবীন্দ্রসরোবরে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এবিসি রেডিওর ফেসবুক পেজ facebook.com/ abcradiofm89.2 যেতে হবে আর কান রাখতে হবে এবিসি রেডিওতে। আরও জানতে ‘এবিসি’ লিখে খুদেবার্তা পাঠাতে হবে ২২২১ নম্বরে।
প্রতিযোগিতায় অংশ নিলে দারুণ সব গিফট জেতার সুযোগ থাকছে। এই আয়োজনে গিফট স্পনসর করছে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’, ওয়ার্ড-রোব পার্টনার ‘রঙ’ এবং ফুড অ্যান্ড বেভারেজ পার্টনার ‘রয়েল বুফে’ ও ‘ইগলু’।