এবিসি রেডিও  এফএম ৮৯.২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের ঈদ উৎসবএবিসি রেডিওতে ঈদের দিন থেকে পাঁচ দিনের ঈদ উৎসব।উৎসবের সকাল [০৬.০০-০৯.০০]: ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন উৎসব আমেজে কথাবন্ধুর ভোরের শো। উৎসবমুখর গান আর কথাবন্ধুর কথায় জমবে আনন্দের সকাল।মিউজিক শেইক [০৯.০০-১২.০০]: দুনিয়াখ্যাত সব মিউজিশিয়ানদের সংগীত নিয়ে ‘মিউজিক শেইক’-এ থাকবে একাধিক আয়োজন। ঈদের দিন বিশ্বখ্যাত হিট সিলেকশন ঘিরে ‘রিদম অব সোল’, বৃহস্পতিবার দুনিয়া পাগল করা রকিং সব নাম্বার ‘রক বটম’, পড়শির হিট গান নিয়ে নেইবার’স টিউন শুক্রবার, মূল ও কাভার গান নিয়ে শনিবার ‘আন্ডার কাভার’, আর রোববার লং-প্লেতে ভর করে অতীত ভ্রমণ ‘টার্ন টেবিল’।রুপালি আনন্দ [১২.০০-১৫.০০]: দুপুর ১২টার খবরের পর থেকে বিকেল তিনটা পর্যন্ত পাঁচ দিনই কথাবন্ধু কিবরিয়ার সঙ্গে রং-বেরঙের গালগল্পে জমে উঠবে ‘রুপালি আনন্দ’। ঈদে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র নিয়ে ঈদের দিনে বিশেষ আয়োজন ‘শুভমুক্তি’ শুনবেন মাজহারুল ইসলামের সঙ্গে। পুনঃপ্রচারে আবারও শুনবেন শুক্রবার। বৃহস্পতিবার ‘নতুনের আড্ডা’য় থাকবেন নতুন নায়িকা স্বাগতা ও মিম। রোমাঞ্চকর হিট গানের আয়োজন ‘বাংলা রোমাঞ্চ’ শুনবেন শনিবার। চলচ্চিত্রের জনপ্রিয় সব সংলাপ নিয়ে ভিন্নধর্মী আয়োজন ‘খানদানি ডায়ালগ’ শুনবেন রোববার। হিট-হট [১৮.০০-২৩.০০]: সব সময়ের জনপ্রিয় সব বাংলা গান আর কথাবন্ধু শাহাদাৎ-এর চনমনে উপস্থাপনায় মেতে উঠতে ঈদ উৎসবে পাঁচ দিন সন্ধ্যা-রাতের পরিবেশনা।উৎসবের আওয়াজে [১৫.০০-১৮.০০]: ‘উৎসবের আওয়াজে’ চলবে প্রতিদিন বিকেল তিনটার খবরের পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে এই প্রথম বিশেষ আয়োজন ‘মাঠের বাইরে’ থাকবে ঈদের দিন। পরের চার দিন ‘উৎসবের আওয়াজে’-এ লাইভ গাইবেন শাহজাহান মুন্সি, সামিনা চৌধুরী, মাহাদি, এলিটা করিম ও কুমার বিশ্বজিৎ।এবিসি স্টুডিও লাইভ [২৩.০০-০২.০০]: পাঁচ দিন রাত ১১টা থেকে মধ্যরাত দুইটা পর্যন্ত থাকবে ‘এবিসি স্টুডিও লাইভ’। এতে ঈদের দিন রাতে লাইভ পারফর্ম করবে দ্য ট্র্যাপ আর বৃহস্পতিবার বাজাবে ওয়ারফেজ। অনেক দিন পর রেডিওতে লাইভ গাইবে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস শুক্রবার আর শনিবার দলছুট এবং রোববার শোনা যাবে ব্যান্ড পার্থিব-এর গান।রেডিও টুডেরেডিও টুডের ঈদ আয়োজন শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে। শুরুতেই কোরবানির তাৎপর্য। থাকবে কোরবানির পর পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা তৈরি। রাত ১০টা থেকে ১১টা ৪০ মি. মিউজিক্যাল শো লাইভ [মাহাদি ও এলিটা] ঈদের দিন সকালে ঈদ জামাত সরাসরি।সকাল ১০টায় লাইভ আড্ডা [দীঘি, ঝুমা, শুদ্ধ ও বিপা]রাত ১০টা থেকে ১১টা ৪৫ মি. লাইভ মিউজিক্যাল জেমিং সেশন [মুন]অন্য দিনগুলোর অনুষ্ঠানেও থাকবে ঈদের আমেজ।রেডিও ফূর্তিঈদের দিনসকাল ১০-০০ ঈদ স্পেশাল টি স্টলবেলা ১-০০ হট কিকবিকেল ৪-০০ রিকোয়েস্ট লাইনরাত ৭-০০ লাইভ পারফরমেন্সরাত ১০-০০ ক্লাব ফূর্তিরাত ১১-০০ ভূত এফএম বৃহস্পতিবারসকাল ১০-০০ আফটার ইফেক্টবেলা ১-০০ হট কিকবিকেল ৪-০০ ফুয়াদ লাইভসন্ধ্রা ৬-০০ রক আউটরাত ১০-০০ ক্লাব ফূর্তিরাত ১১-০০ ভূত এফএমশুক্রবারসকাল ১০-০০ ফূর্তি রিওয়াইন্ডবেলা ২-০০ ফূর্তি আনলিমিটেডসন্ধ্যা ৬-০০ ফ্যান্টাস্টিক ফূর্তিরাত ৯-০০ মাতব্বর রোবটরাত ১১-০০ ভূত এফএম