এবিসি রেডিওতে আজ এভারেস্টজয়ী দুই নারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবিসি রেডিওর নারীর গল্প-কথার সাপ্তাহিক আয়োজন অপরাজিতায় আজকের অতিথি এভারেস্টজয়ী বাংলাদেশের প্রথম দুই নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন। এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহর সঙ্গে এই অনুষ্ঠানে তাঁরা শোনাবেন এভারেস্ট জয়ের গল্প আর নিজেদের জীবনযুদ্ধের কথা। দুপুর দেড়টায় এবিসি রেডিও এফএম ৮৯.২-এর স্টুডিও থেকে আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হবে। বিজ্ঞপ্তি।