এবিসি রেডিওতে আসছেন ম্যাট প্রেস্টন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিও ৮৯.২ এফএম-এ কাল সোমবার আসছেন জনপ্রিয় রিয়েলিটি শো মাস্টার শেফ অস্ট্রেলিয়ার বিচারক শেফ ম্যাট প্রেস্টন।
অস্ট্রেলিয়ার খ্যাতিমান শেফ ও ফুড ক্রিটিক ম্যাট প্রেস্টন এখন বাংলাদেশে। আগামীকাল সকাল আটটা থেকে শুরু হওয়া এবিসি রেডিওর ‘গুড মর্নিং বাংলাদেশ’ অনুষ্ঠানে অংশ নেবেন এই তারকা শেফ। বরাবরের মতো অনুষ্ঠানে আরজে হিসেবে থাকবেন কমেডিয়ান নাভীদ মাহবুব।
এবিসি রেডিওর পক্ষ থেকে জানানো হয়, ম্যাট প্রেস্টন অনুষ্ঠানে কথা বলবেন তাঁর বাংলাদেশ সফরে অভিজ্ঞতা নিয়ে। ম্যাট বাংলাদেশে এসেছেন কুকিস ব্র্যান্ড রিভোলির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দিতে।