এবিসি রেডিওতে পাঁচটি ব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিও এফএম ৮৯.২-তে ঈদের দিন থেকে ২১ নভেম্বর পর্যন্ত পাঁচ দিন আয়োজন করা হয়েছে ‘ঈদ উৎসব’। অন্য সব আয়োজনের সঙ্গে প্রতিদিন রাত ১১টা থেকে তিন ঘণ্টা ‘এবিসি স্টুডিও লাইভ’-এ অংশ নেবে জনপ্রিয় সব ব্যান্ড। ঈদের দিন রাতে থাকবে দ্য ট্র্যাপ, ঈদের পরদিন ওয়ারফেজ, ঈদের তৃতীয় দিন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, ঈদের চতুর্থ দিন দলছুট ও পঞ্চম দিনে থাকবে পার্থিব।