এবিসি রেডিওতে বৈশাখী উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা বছরের প্রথম দিনে বৈশাখী উত্সবে মেতে উঠবে এবিসি রেডিও। আশীফ এন্তাজ রবি ও রাজীব হাসানের রাতের সাপ্তাহিক আয়োজন ‘মেনটস বাত্তি জ্বালাও’ অনুষ্ঠানে আনা হয়েছে বৈশাখের আমেজ। সেই সঙ্গে অনুষ্ঠানটিতে যোগ হবে আজ নতুন চমক।
অন্যদিকে আরজে শারমীন ও রেহানের গানের লড়াইয়ের অনুষ্ঠান ‘তারারামপাম’কেও সাজানো হয়েছে বৈশাখী ঢঙে। ‘রবি দেখিয়ে দাও বাংলাদেশ’ প্রতিযোগিতার মধ্য থেকে সেরা চার বিজয়ীকে নিয়ে সাজানো হয়েছে বৈশাখী ‘তারারামপাম’।
এ ছাড়া সকাল সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে উত্সবের আপডেট নিয়ে থাকছে সেভেন আপ বৈশাখী আমেজ ও দিনভর বৈশাখী গান-আড্ডা।