এবিসি রেডিওতে সাকিব ও তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিও এফএম ৮৯.২ আয়োজন করেছে পাঁচ দিনের ‘ঈদ উৎসব’। এ আয়োজনে ঈদের দিন বেলা তিনটার খবরের পর শুনতে পাবেন অনুষ্ঠান মাঠের বাইরে। ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে গল্প আর আড্ডা দেবেন বাল্যবন্ধু সাহেদ আর কথাবন্ধু শারমীন। তাঁদের কথোপকথন থেকে জানা যাবে দুই টাইগারের অজানা অনেক কথা।