এবিসি রেডিওতে সারা দিন হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সকাল আটটা নাগাদ হুমায়ূন আহমেদের মরদেহ দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে বিকেল পর্যন্ত শ্রোতাদের তাৎক্ষণিকভাবে সরাসরি সবকিছু জানানোর ব্যবস্থা নিয়েছে এবিসি রেডিও। বিমানবন্দর থেকে হুমায়ূন আহমেদের মরদেহ যেসব স্থানে নিয়ে যাওয়া হবে, তার সবই তাৎক্ষণিকভাবে প্রচার করবে এবিসি রেডিও। এর মধ্যে থাকবে ধানমন্ডিতে নিজের বাসভবনে নিয়ে যাওয়া, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন, দুপুরে জানাজা এবং বারডেমের হিমঘরে হুমায়ূন আহমেদের মরদেহ রাখা।