এবিসি রেডিওতে 'বইপোকা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষার মাসে নতুন বই নিয়ে এবিসি রেডিওর আয়োজন ‘বইপোকা’। ফেব্রুয়ারিজুড়ে প্রতিদিন বেলা দুইটা থেকে আড়াইটা পর্যন্ত নতুন বই নিয়ে লেখকদের সঙ্গে থাকছে আড্ডা ও কুইজ অনুষ্ঠান।
আরজে শেহনীলের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন আনিসুল হক, জাহীদ রেজা নূর, সুদীপ দে, অনিক খান, সুমন পাটোয়ারীসহ আরও অনেকে। তাঁরা কথা বলবেন নিজেদের বই নিয়ে। এরই মধ্যে অতিথি হয়ে আড্ডায় এসেছেন মিলু আমান, কিঙ্কর এহসান, রেজাউল ইসলাম, দিপু মাহমুদ, লতিফুল ইসলাম, ইকবাল খন্দকার, শাহ্ আলম প্রমুখ। অনুষ্ঠানে আড্ডার পাশাপাশি থাকছে কুইজ। কুইজের উত্তরদাতা স্টুডেন্ট ওয়েজের পক্ষ থেকে পাচ্ছেন প্রতিদিন দুটি করে বই।