এবিসি রেডিওতে ‘মনমনরা পাখি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব পিয়াল দীর্ঘদিন ধরে লোকগান সংগ্রহ করছেন। এ পর্যন্ত বেরিয়েছে তাঁর তিনটি অ্যালবাম। এবার লেজার ভিশন থেকে এসেছে মুর্শিদী ও দেহতত্ত্বমূলক লোকগান নিয়ে মাহবুব পিয়ালের অ্যালবাম মনমনরা পাখি। এখানে গান রয়েছে আটটি। আজ বেলা তিনটার খবরের পর এবিসি রেডিও ৮৯.২-এর স্টুডিওতে মনমনরা পাখি অ্যালবামটি রেডিও মুক্তি পাচ্ছে। এই অনুষ্ঠানে অ্যালবাম থেকে গান করবেন মাহবুব পিয়াল। থাকবে মুর্শিদী ও দেহতত্ত্বমূলক লোকগান নিয়ে তাঁর সঙ্গে আড্ডা। অ্যালবামের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন সাজ্জাদুর রহমান।