এবিসি রেডিওর ঈদ আনন্দধারা

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে এবিসি রেডিও আয়োজন করেছে তিন দিনের বিশেষ ঈদ আয়োজন। ঈদের তিন দিন সকাল ৮টা থেকে রাত ১টা পর্যন্ত টানা চলবে শ্রোতাদের জন্য এবিসির এই আনন্দধারা।
চাঁদরাত
চাঁদরাত থেকেই শুরু হবে এবিসি রেডিওর ঈদ উৎসব। সেদিন সারা রাত ‘এবিসি মুন মিক্স’ নামের অনুষ্ঠানে থাকবেন আরজে সমন্বয় ও আবির।
ঈদের দিন
সকাল ৮টা থেকে ‘ঈদ মর্নিং বাংলাদেশ’ অনুষ্ঠানে ঈদ নিয়ে আড্ডায় থাকছেন নাভিদ মাহবুব। বেলা ১১টা থেকে আরজে রেহান নিয়ে আসবেন ‘কোলাকুলি’। দুপুর ১২টা থেকে সাঈফ ও সমন্বয় থাকবেন ‘এবিসি হিট হট’ নিয়ে। বেলা ১টায় শোনা যাবে ‘এবিসি টপ চার্ট’। ঈদের দিন বেলা ৩টায় প্রতিবেশী দেশের গান নিয়ে ‘নেইবার্স টিউন’ অনুষ্ঠানে থাকছেন শারমিন ও রেহান। ঈদের তিন দিনই সন্ধ্যা ৬টা থেকে ‘বাংলালিংক ভাইব’ শোনা যাবে এবিসি রেডিওতে। একই নিয়মে সন্ধ্যা ৭টায় শহুরে মানুষের বাড়ি ফেরার গল্প শোনার অনুষ্ঠান জিপির সৌজন্যে ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ থাকছে। রাত ৮টায় থাকছে ‘মি. নুডলস মিউজিক ডিস্কো’, সঙ্গে থাকছেন আরজে আবির। রাত ৯টা থেকে শুরু হবে ‘এবিসি স্টুডিও লাইভ’। ঈদের দিন এই অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের সঙ্গে স্টুডিওতে থাকবে গানের দল ‘যাত্রী’।
ঈদের দ্বিতীয় দিন
ঈদের দ্বিতীয় দিনেও সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত ঈদের দিনের মতোই অনুষ্ঠান চলবে। বেলা ৩টায় শোনা যাবে ‘ঈদ ইদানীং’ নামের অনুষ্ঠান আরজে নাফিজের সঙ্গে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী স্পর্শিয়া। বিকেল ৫টায় প্রতিভাবান কিছু কিশোর-কিশোরীকে নিয়ে গানের অনুষ্ঠান ‘এবিসি নেক্সট জেনারেশন’ শোনা যাবে। ঈদের দ্বিতীয় দিন এবিসি স্টুডিও লাইভ অনুষ্ঠানে রাত ৯টায় হাজির হবেন আর্টসেল ব্যান্ডের লিংকন। তাঁর সঙ্গে থাকবে ব্যান্ড পাওয়ারসার্জ।
ঈদের তৃতীয় দিন
ঈদের দিন ও পরের দিনের মতো ঈদের তৃতীয় দিনের সকাল ও দুপুরে থাকবে একই ঈদ আয়োজন। ঈদের তৃতীয় দিন বেলা ৩টায় এবিসি রেডিওতে সিনেমা নিয়ে আরজে শারমীন ও সংগীতশিল্পী শাহেদ হাজির হবেন। তাঁদের অনুষ্ঠানের নাম ‘আবার ডাবল এক্সপোজার’। অনুষ্ঠানে প্রচারিত হবে সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন সিনেমাটি। রাত ৯টায় ঈদের এবিসি স্টুডিও লাইভে একসঙ্গে আড্ডা জমাবেন বাপ্পা মজুমদার, রাফা ও লিংকন।
এর পাশাপাশি ঈদের অনেক চমক নিয়ে রাত ১১টা থেকে এবিসি রেডিওর নিয়মিত অনুষ্ঠান ‘যাহা বলিব সত্য বলিব’ (রোববার), ‘কুয়াশা’ (সোমবার), ‘মেন্টোজ কানেকশন মামাস উইথ জাকি অ্যান্ড বিটবক্স শান্ত’ (মঙ্গলবার) ও ‘হ্যালো ৮৯২০’ (বুধবার) তো থাকছেই।