এবিসি রেডিওর ঈদ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারও শ্রোতাদের জন্য পাঁচ দিনের জমজমাট ঈদ আয়োজন নিয়ে আসছে এবিসি রেডিও। আয়োজনে থাকছে গান, 
 গল্প-আড্ডায় জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীদের নিয়ে গ্রামীণফোন-এবিসি স্টুডিও লাইভ। এবারের এই আয়োজনে 
 আসছেন সামিনা চৌধুরী ও আসিফ আকবর, সঙ্গে ব্যান্ড শিরোনামহীন, লালন ও চিরকুট।     
স্টুডিও লাইভে শ্রোতাদের ঈদের উৎসবে মাতিয়ে তুলতে ঈদের দিন রাত নয়টার খবরের পর থাকবে শিরোনামহীন আর 
 দ্বিতীয় দিন আসিফ আকবর। ঈদের তৃতীয় দিন শুনবেন সামিনা চৌধুরীকে। ঈদের চতুর্থ দিন থাকবে লালন এবং পঞ্চম 
 দিনে শুনবেন চিরকুটের গান। 
এবিসি রেডিও এফএম ৮৯.২-এ ঈদের দিন থেকে প্রতিদিন রাত নয়টা ১০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারিত হবে 
 ‘গ্রামীণফোন-এবিসি 
স্টুডিও লাইভ’।