এবিসি রেডিওর ক্যাফে লাইভে আসগর আলীম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল আলীমের ৮০তম জন্মদিন ছিল গতকাল বুধবার। এ উপলক্ষে এবিসি রেডিওর ‘ক্যাফে লাইভ’ অনুষ্ঠানে আজ আমন্ত্রণ জানানো হয়েছে আব্দুল আলীমের ছেলে আসগর আলীমকে। বাবার স্মৃতিচারণা, গান আর আড্ডায় জমবে ‘ক্যাফে লাইভ’। উপস্থাপনা করবেন সাহেদ। অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১১টায়। প্রযোজনা করবেন কামরুল হাসান।