এবিসি রেডিওর রাতের আয়োজন শুরু ১১টায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন আর রাত ১২টায় নয়, আজ থেকে এবিসি রেডিও এফএম ৮৯.২-এর রাতের জনপ্রিয় অনুষ্ঠানগুলো শুরু হবে রাত ১১টায়। শ্রোতাদের অনুরোধ ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে রাত ১২টার পরিবর্তে এক ঘণ্টা এগিয়ে এনে রাত ১১টায় শুরু করা হবে অনুষ্ঠান।
এবিসি রেডিওর পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে প্রতিদিন এবিসি রেডিওর জনপ্রিয় আয়োজন ‘প্রেমরোগ’, ‘রয়েল টাইগার প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব’, ‘কুয়াশা’, ‘মেনটস বাত্তি জ্বালাও’, ‘ক্লোজআপ প্রেজেন্টস হ্যালো ৮৯২০’, ‘“ডর” হন্টেড বাই প্রাণ মি. ম্যাঙ্গো ক্যান্ডি’ অনুষ্ঠানগুলো উপভোগ করা যাবে রাত ১১টা থেকে।