এবিসিতে মুক্তি পাচ্ছে হাবিবের ‘স্বাধীন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ ডিসেম্বর এবিসি রেডিওতে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদের নবম একক অ্যালবাম স্বাধীন। ১২ ডিসেম্বর প্রথম প্রহর, অর্থাৎ মঙ্গলবার রাত ১২টার এবিসি খবরের পর এফএম ৮৯.২-এ। এবিসি রেডিওর ‘এক্সক্লুসিভ আর্টিস্ট’ হাবিব তাঁর এই অ্যালবামের গান শোনাবেন আয়োজনটিতে। এ ছাড়া তাঁর সব গান শোনা যাবে কেবল এবিসি রেডিও এফএম ৮৯.২-এ।অ্যালবামটির ব্যাপারে হাবিব বললেন, ‘কাজটা করে একধরনের প্রশান্তি অনুভব করছি। এ বছর এটি আমার তৃতীয় অ্যালবাম। রং ও তুমি সুন্দর মেঘমালার পর কাজটি করলাম। গানগুলো সম্পর্কে বলব, সরল ভালোবাসার গান। যে বন্ধুরা গানগুলো শুনেছে, তারা বলেছে, গান শুনে কানে আরাম লাগছে। শ্রোতারা কীভাবে নেয়, সেটাই এখন দেখার বিষয়।’