এবিসির আয়োজনে স্বাধীনতার ৪৩ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওতে আজ ২৬ মার্চ বুধবার গ্রামীণফোনের সৌজন্যে আয়োজন করা হয়েছে “স্বাধীনতার ৪৩ বছর” নামে বিশেষ অনুষ্ঠান। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি এবং তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে কী ভাবছে—তা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হবে।

এবিসি রেডিওর এই অনুষ্ঠান আয়োজনে থাকবেন মুক্তিযোদ্ধা ইফতেখার আহমেদ মন্টু, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক, তরুণ প্রজন্মের দুজন প্রতিনিধি ও এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ।

অনুষ্ঠানটি শ্রোতারা এবিসি রেডিওতে শুনবেন বিকেল পাঁচটা খবরের পর। এ ছাড়া এবিসি রেডিওর ওয়েবসাইট abcradiobd.fm থেকেও সরাসরি শুনতে পারবেন। এবিসির এ অনুষ্ঠান সম্পর্কে আপনার প্রশ্ন বা মতামত পাঠাতে পারবেন এবিসি লিখে ২২২১ নম্বরে। যুক্ত হতে পারেন এবিসি রেডিওর অফিশিয়াল ফেসবুক পেইজ fb/abcradiofm89.2 এ।