এবিসির জন্মদিনে...

জমকালো আয়োজনের মধ্যে পালিত হলো এবিসি রেডিও ৮৯.২ এফএমের অষ্টম জন্মদিন। ৭ জানুয়ারি ঘটা করে কারওয়ান বাজারের এবিসির কার্যালয়ে পালিত হলো দিনটি। কার্যালয়ের ভেতরে মঞ্চ তৈরি করে আয়োজন করা হয়েছিল নানা ধরনের অনুষ্ঠানের। শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিভিন্ন অঙ্গনের তারকা ও শ্রোতারা। অস্থায়ী মঞ্চ থেকে গান গেয়ে শোনান জর্জ লিঙ্কন ডি’কষ্টা, জয় শাহরিয়ার, তরুণ, শেখ সালেকিন।

বিকেল সোয়া চারটার কেক কেটে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের উদ্যাপন শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন এবিসি রেডিওর নির্বাহী পরিচালক জালাল উদ্দিন আকন্দ, এবিসি রেডিওর ভারপ্রাপ্ত অনুষ্ঠান প্রধান এহসানুল হক, আরজে শারমিন, কিবরিয়াসহ এবিসির সব কর্মী। জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ব্ল্যাক ব্যান্ডের সদস্য জাহান, রাফা, আরবো ভাইরাস, মাহান, অদিত, প্রীতম, নিলয়, মুন, ইমরান, শেখ শাহেদ, পিন্টু ঘোষ, সুকন্যা, মালা, দিগন্ত, হৃদয় খান, আলিফ আলাউদ্দিন, বালাম, সানি, সাজ্জাদ আরেফিন, মারিয়া নূর, অভিনেতা মাজনুন মিজান, তৌসিফ মাহবুব, সাফা কবিরসহ অনেকে।
