এবিসির জন্মদিনে হরেক চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্পেশাল ক্লোজআপ হ্যালো ৮৯২০’ অনুষ্ঠানে মাহফুজ আহমেদ ও আরজে কিবরিয়া
‘স্পেশাল ক্লোজআপ হ্যালো ৮৯২০’ অনুষ্ঠানে মাহফুজ আহমেদ ও আরজে কিবরিয়া

আজ এবিসি রেডিও এফএম ৮৯.২-এর ষষ্ঠ বর্ষপূর্তি। এ উপলক্ষে এফএম চ্যানেলটি বিভিন্ন বিশেষ আয়োজন দিয়ে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা। জন্মদিনে নানা চমক আর আকর্ষণে ভরপুর থাকবে এবিসি রেডিও। এর মধ্যে একটি হলো ‘স্পেশাল ক্লোজআপ হ্যালো ৮৯২০’। এতে অতিথি থাকবেন অভিনেতা মাহফুজ আহমেদ। আর বরাবরের মতো অতিথিদের সঙ্গে কথা বলবেন আরজে কিবরিয়া। আজ রাত ১১টায় শুরু হবে বর্ষপূর্তির বিশেষ এই পর্ব। এবারের পর্বে অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ তাঁর জীবনের অনেক অপ্রকাশিত গল্প বলবেন শ্রোতাদের।
বিশেষ ‘হ্যালো ৮৯২০’ নিয়ে আরজে কিবরিয়া বলেন, ‘মজার বিষয় হলো, অভিনেতা মাহফুজ নিজে এই অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। তিনি নিজ থেকেই আমাদের এ আয়োজনে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। আর আমাদের এই অনুষ্ঠানে এসে তিনি নিজের অনেক না-বলা কথা প্রকাশ করেছেন।’ তিনি জানান, মাহফুজ এবারের পর্বে নিজের গল্পের পাশাপাশি বেশ কিছু চমকও নিয়ে আসছেন। সম্প্রতি এ পর্বের রেকর্ডিং করা হয়েছে এবিসির স্টুডিওতে।
বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনের বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে এবিসি রেডিও। এসবের মধ্যে আছে চিল আউট স্টুডিও লাইভ, স্পেশাল ডর, স্পেশাল মেনটস বাত্তি জ্বালাও, স্পিডব্রেকার সেলিব্রিটি আড্ডা (অতিথি তপু ও মিফতাহ), স্পিডব্রেকার বিলবোর্ড টপচার্ট (অতিথি শাফিন আহমেদ), স্পেশাল হাওয়া বদল।