এবিসির জমজমাট আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টয়া
টয়া

এবার ঈদে এবিসি রেডিওতে নানা অনুষ্ঠানে থাকবে দিনভর জমজমাট। ঈদের আগের রাত থেকে শুরু হবে উৎসব। চলবে ঈদের তৃতীয় দিন পর্যন্ত।

ঈদের আগের রাত

এবিসি অনুষ্ঠান বিভাগের কর্মীদের নিয়ে থাকছে ‘ঈদ স্পেশাল তারা রাম পাম’।

জেফার রহমান
জেফার রহমান

ঈদের দিন

সকাল ৯টায় নাভিদ মাহবুবের সঙ্গে ‘ঈদ মর্নিং বাংলাদেশ’। ‘নেইবার্স টিউন’ শোনা যাবে বেলা ১১টায়। বেলা ১টায় ‘এবিসি টপ চার্ট’। বিকেল ৩টায় ‘ঈদ বাইটস’। এ অনুষ্ঠানে অতিথি থাকবেন শারমীন লাকি, সুন্নাহ ইবনে-হাসান ও আল্পনা হাবিব। বিকেল ৪টায় এই নতুন প্রজন্মের উদীয়মান কিছু তরুণকে নিয়ে থাকছে ‘ক্রেইঞ্জ এম ট্যালেন্ট’। ঈদের দিন রাত ৯টা থেকে শুরু হবে ‘পার্টি নাইট উইথ ডিজে আবীর’।

ঈদের পরদিন

সকাল ৯টায় নাভিদ মাহবুবের সঙ্গে ‘ঈদ মর্নিং বাংলাদেশ’। বেলা ১১টায় ‘রক বটম’। বেলা ৩টায় ‘ঈদ বাইটস’। বিকেল ৪টায় ‘ক্রেইঞ্জ এম ট্যালেন্ট’। ঈদের পরদিন রাত ৯টা থেকে এবিসি রেডিওতে শোনা যাবে ‘উইংস প্রেজেন্টস ঈদ স্পেশাল লাভস্ট্রাক বাই সাফা কবির’। সাফার সঙ্গে বিশেষ এই পর্বে অংশ নেবেন অভিনেত্রী টয়া।

ঈদের তৃতীয় দিন

সকাল ৯টায় নাভিদ মাহবুবের সঙ্গে ‘ঈদ মর্নিং বাংলাদেশ’। বেলা ১১টায় ‘আন্ডার কভার’। বেলা ৩টায় ‘ঈদ বাইটস’। বিকেল ৪টায় ‘ক্রেইঞ্জ এম ট্যালেন্ট’। ঈদের তৃতীয় দিন রাত ৯টা থেকে এবিসি রেডিওতে শোনা যাবে সংগীতশিল্পী জেফার রহমানকে নিয়ে ‘ঈদ স্পেশাল হট বক্স উইথ রাফা’।