এবিসির তিন দিনের ঈদ আয়োজন

তিন দিনের ঈদ আয়োজন নিয়ে প্রস্তুত এবিসি রেডিও এফএম ৮৯.২।এতে থাকছে জনপ্রিয় সংগীত ও অভিনয়শিল্পীদের আড্ডা, লাইভ পারফরম্যান্স, কমেডি এবং জনপ্রিয় সব গানের তালিকা নিয়ে দিন–রাতের আয়োজন।
সকাল ৮টা–১১টা: ঈদের দিন সকাল আটটায় শুরু হবে এবিসির বিশেষ অনুষ্ঠানমালার সম্প্রচার।চলবে বেলা ১১টা পর্যন্ত। শুরুতে থাকছে রম্য আয়োজন ‘গুড মর্নিং বাংলাদেশ’।নাভিদ মাহবুব ও কায়নাতের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি থাকছেন অনিক খান।‘গুড মর্নিং বাংলাদেশ’ ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও একই সময়ে শোনা যাবে।
বেলা ১১টা–১টা : ঈদের তিন দিনই বেলা ১১টার পর থাকছে গ্রামীণফোন মাই জিপি অ্যাপের সৌজন্যে ‘ঈদ পার্টি অনএয়ার’।গল্প ও আড্ডার এই আয়োজনে ঈদের দিন থাকবেন সংগীতশিল্পী তপু, ঈদের পরদিন থাকবেন অভিনয়শিল্পী সিদ্দিক, ঈদের তৃতীয় দিন থাকছেন সংগীতশিল্পী মিফতাহ।এই বিশেষ অনুষ্ঠান চলবে প্রতিদিন বেলা একটা পর্যন্ত।
বেলা ১টা–৩টা : ঈদের দিন বেলা একটায় থাকবে মজার আড্ডার অনুষ্ঠান ‘শাহেদ ইকুয়াল টু শারমিন স্কয়ার’।এতে অংশ নেবেন সংগীতশিল্পী শাহেদ ও টেলিভিশন ব্যক্তিত্ব শারমিন লাকী।সঞ্চালনায় থাকবেন আরজে শারমীন। ঈদের দ্বিতীয় দিন একই সময়ে শুনতে পাবেন ‘সানি উইথ স্টুডিও ফিফটি এইট’–এর লাইভ পারফরম্যান্স, আরজে থাকবেন সমন্বয়। ঈদের তৃতীয় দিন একই সময়ে থাকবে এবিসি রেডিওর ইন–হাউস ব্যান্ড ‘আয়না’র লাইভ।ঈদের তিন দিনই এই অনুষ্ঠানগুলো চলবে বেলা তিনটা পর্যন্ত।
বেলা ৩টা–৫টা: সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের (এমপিএল) বিচারক ও বিজয়ীদের নিয়ে এবিসির বিশেষ আয়োজন থাকছে ঈদের তিন দিনই। বেলা ৩টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে পাঁচটা পর্যন্ত। এতে ঈদের দিন অতিথি থাকবেন এমপিএলের চার বিজয়ী, দ্বিতীয় দিন চার রানারআপ আর তৃতীয় দিন থাকবেন তিন বিচারক ও মেন্টর বাপ্পা মজুমদার, শাকিলা ও পার্থ বড়ুয়া।
সন্ধ্যা ৬–৭টা: ঈদের তিন দিনই সন্ধ্যা ছয়টায় পপ্/ড্যান্স, রক ও রেগে মিউজিক নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠান ‘মিউজিকোলজি’।চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
আরও আয়োজন: রাত নয়টায় প্রচারিত হবে ‘লাইভ অ্যান্ড লাউড’। এতে ঈদের দিন এবিসির স্টুডিওতে থাকবে আরবোভাইরাস, দ্বিতীয় দিন অ্যাভয়েড রাফা ও তৃতীয় দিন গানের দল ক্রিপ্টিক ফেইট।চলবে রাত ১১টা পর্যন্ত।
ঈদের তিন দিনই রাত ১২টা থেকে ২টা পর্যন্ত থাকছে বিশেষ আয়োজন।ঈদের দিন ‘মেনটস বাত্তি জ্বালাও’ নিয়ে থাকবেন রাজীব হাসান। দ্বিতীয় দিনে ‘উৎসবের রাত’-এ থাকবে আরজে কিবরিয়ার সঞ্চালনায় ‘যাহা বলিব সত্য বলিব’ ও ঈদের তৃতীয় দিন ‘ডর’।