এব্রাহাম-বিপাশা কলকাতায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা সাত বছর ধরে প্রেম করছেন। বলিউডে জন এব্রাহাম ও বিপাশা বসু রীতিমতো ঈর্ষণীয় এক জুটি। দুর্গাপূজা উপলক্ষে বিপাশা বসু বাড়ি যাচ্ছেন—এ কথা শুনে এব্রাহামও সঙ্গে যাওয়ার বায়না ধরলেন। কী আর করা! সঙ্গে নিতে হলো তাঁকে। কলকাতার বালিগঞ্জের বাড়িতে স্বজনদের সঙ্গে সময়টা কাটাবেন বিপাশা। ‘ফুরসত পেলে দুজনে মিলে চুটিয়ে ফুচকা খাব।’ বললেন বিপাশা বসু। এদিকে খেলা অন্তঃপ্রাণ এব্রাহামের কমনওয়েলথ গেমস দেখা আর হলো না। ‘শুটিং ও কলকাতা যাওয়া—সবকিছু মিলে সময় হয়ে ওঠেনি। তাই কমনওয়েলথ গেমসটা মিস করলাম।’ আফসোসের সুরে বললেন এব্রাহাম। তবে কলকাতায় বিপাশা ও তাঁর পরিবারের সঙ্গে সময়টা আনন্দেই কাটাবেন বলে আশাবাদী এই অভিনেতা। ওয়েবসাইট।