এব্রাহামের সঙ্গে সম্পর্ক নেই: বিপাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কিছুদিন ধরেই চলছিল কানাঘুষা। কিন্তু দুজনের কেউই এর সত্যতা স্বীকার করছিলেন না। এবার দ্ব্যর্থহীন কণ্ঠে বিপাশা বসু বললেন, জন এব্রাহামের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্ক চুকে গেছে। বিপাশা এখন রাশিয়ায় প্লেয়ারস ছবির শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বহু বছর পর একাকী হতে পারলাম, হালকা লাগছে। মনে হচ্ছে, টিনএজার বনে গেছি।’ভবিষ্যতে এব্রাহামের সঙ্গে কাজ করবেন কি না জানতে চাইলে তাঁর জবাব, ‘কেন নয়! তবে কোনো খানের সঙ্গে কাজ করতে পারলে বেশি খুশি হব।’ ওয়েবসাইট।