এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার বিতরণ
গতকাল বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১০ দেওয়া হয়। স্বাধীনতা দিবস ২০০৯-পরবর্তী বছরকালে প্রকাশিত চারটি সেরা গ্রন্থের জন্য পুরস্কার পেলেন মুক্তিযুদ্ধ বিষয়ে গোলাম কিবরিয়া, সাধারণ গদ্যে ফেরদৌসী মজুমদার, ছড়া-কবিতায় হাসান হাফিজ ও রফিকুর রশীদ (গল্প উপন্যাসের জন্য এম নুরুল ইমান খান সম্মাননা)। প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্যমান ১৫ হাজার টাকা।শুক্রবার বিকেলে এম নুরুল কাদের ফাউন্ডেশনের চেয়ারপারসন রোকেয়া কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও কবি বেলাল চৌধুরী। এ উপলক্ষে এ পর্যন্ত এই শিশুসাহিত্য পুরস্কার বিজয়ী লেখকদের প্রতিকৃতি এবং শিশুশিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বই পড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সারা দেশের ১০০ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়।