এমআইবির নতুন প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী, সুরকার, গীতিকার ও প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)। এমআইবির নতুন প্রস্তাব অনুযায়ী একটি গানের লভ্যাংশের ২০ শতাংশ পাবেন শিল্পী, ১৫ শতাংশ গীতিকার, ১৫ শতাংশ সুরকার এবং বাকি ৫০ শতাংশ পাবে প্রযোজনা প্রতিষ্ঠান। গত সোমবার বিকেলে মগবাজারে এমআইবির নতুন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানালেন সংগঠনটির সভাপতি কুমার বিশ্বজিৎ। এ সময় উপস্থিত ছিলেন এমআইবির সহসভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক পাপ্পু। কুমার বিশ্বজিৎ বললেন, ‘শিল্পী, সুরকার, গীতিকারদের পাশাপাশি যাঁরা অর্থলগ্নি করছেন, তাঁরাও গানের এক ধরনের মালিক। সুতরাং তাঁদের বাদ দিয়ে এটা চলতে পারে না। এই চার পক্ষের মধ্যে স্বচ্ছতা এনে সেতুবন্ধ গড়াই আমাদের মুখ্য উদ্দেশ্য।’ কুমার বিশ্বজিৎ আরও বলেন, ‘শিল্পীদের সঙ্গে এ ব্যাপারে কথা হচ্ছে। সামনে আরও হবে। এ বিষয়ে সব মহলের সহযোগিতা পাওয়ার আশা করছি।’