এমজিএম কিনছে সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাণের প্রতিষ্ঠান মেট্রো গোল্ডউইন মেয়ার বা এমজিএম এবার কিনছে ভারতের সাহারা ইন্ডিয়া গোষ্ঠী। এমজিএম এখন দেনার দায়ে প্রায় দেউলিয়া হতে চলেছে। তাই প্রতিষ্ঠানটি কেনার জন্য আলোচনা শুরু করেছে সাহারা ইন্ডিয়া।সাহারা ইন্ডিয়া সূত্র থেকে বলা হয়েছে, এমজিএম এখন ৪০০ কোটি রুপির দেনার দায়ে ডুবে রয়েছে। এখন ওই দেনা মিটিয়ে ১৫০-২০০ কোটিতে এমজিএম কিনতে চলেছে সাহারা।এমজিএম স্টুডিওর নাম রয়েছে বিশ্বজোড়া। জেমস বন্ড, পিংক পান্থারসহ বহু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছে এমজিএম। সম্প্রতি এমজিএমের তৈরি কয়েকটি ছবি ফ্লপ হওয়ায় দেনার দায়ে আটকে পড়েছে প্রতিষ্ঠানটি।সাহারা গোষ্ঠীর জনসংযোগ বিভাগের প্রধান অভিজিৎ সরকার বলেছেন, এমজিএম কেনার ব্যাপারে আলোচনা চলছে, এখনো চূড়ান্ত হয়নি। তবে আলোচনায় ইতিবাচক ফল পাওয়া গেছে।