এমটিভি চলচ্চিত্র পুরস্কার ‘টোয়াইলাইট’ ছবির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেরবার টোয়াইলাইট সিরিজের প্রথম ছবি সাড়া জাগিয়েছিল এমটিভি চলচ্চিত্র পুরস্কার আসরে। বছর ঘুরে সেই স্মৃতিই আবার ফিরিয়ে আনল টোয়াইলাইট ছবির দ্বিতীয় কিস্তি নিউ মুন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের আসরে মোট পাঁচটি পুরস্কার জিতে নিয়েছে নিউ মুন। সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কার দুটোই গেছে এই ছবির দখলে। সেরা অভিনেতা রবার্ট প্যাটিনসন ও সেরা অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। গ্লোবাল সুপারস্টার পুরস্কারও গেছে রবার্ট প্যাটিনসনের হাতে। আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন অস্কারজয়ী স্যান্ড্রা বুলক। মজা নাকি চমক? কী বলবেন এটাকে? কমেডিয়ান আজিজ আনসারির উপস্থাপনায় অনুষ্ঠানে ছিল টম ক্রুজ ও জেনিফার লোপেজের পরিবেশনা। ওয়েবসাইট।