এমটিভিতে চিরকুটের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমটিভি ইন্ডিয়ায় শোনা যাবে চিরকুটের গান। আজ শুক্রবার রাত সাড়ে নয়টায় এমটিভি ইন্ডিয়ার ‘এমটিভি রুটস’ অনুষ্ঠানে দেখানো হবে চিরকুট ব্যান্ডের ‘কাটাকুটি’ গানটি। চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য সুমী বললেন, ‘গত বছরের নভেম্বরে আমাদের ব্যান্ড চিরকুট ভারতের দিল্লি ও ব্যাঙ্গালুরুতে ইন্ডিয়া মিউজিক উইক অনুষ্ঠানে যোগ দেয়। সেখানে ১৭ দেশের ৫০টি ব্যান্ড অংশ নেয়। দুটি অনুষ্ঠানে আমাদের গান প্রশংসিত হয়। তার পরই এমটিভি রুটস অনুষ্ঠানের প্রযোজক আমাদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে কাটাকুটি গানটির ভিডিও প্রচারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এরপর নানা প্রক্রিয়া শেষে গানটি প্রচারের দিন ঠিক করা হয়। এমটিভি ইন্ডিয়া চ্যানেলে আমাদের গান প্রচারের ঘটনাটি সত্যিই অনেক আনন্দের। ব্যান্ডের সব সদস্য অনেক খুশি।’