এমটিভির তিন অনুষ্ঠান মাছরাঙায়
এমটিভির তিনটি অনুষ্ঠান এবার প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানগুলো হলো ‘এমটিভি হিটস’, ‘মাই সেলেব এমটিভি’ ও ‘এমটিভি চার্ট অ্যাটাক’।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশন ও এমটিভি এশিয়ার অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ক্রেইনসের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর করেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম এবং ক্রেইনসের প্রধান নির্বাহী রাবেথ খান।
‘এমটিভি হিটস’ অনুষ্ঠানের প্রচার শুরু হয়েছে গত শনিবার। এক ঘণ্টার এই অনুষ্ঠানে থাকছে বিশ্বের জনপ্রিয় কিছু গান। প্রচারিত হবে প্রতি শনিবার রাত ১১টায়। ‘মাই সেলেব এমটিভি’ ও ‘এমটিভি চার্ট অ্যাট্যাক’ অনুষ্ঠান দুটি শুরু হবে আগামী ৬ অক্টোবর। ‘মাই সেলেব এমটিভি’তে বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত হয়ে তাঁদের পছন্দের দেশীয় গানের মিউজিক ভিডিও চালাবেন। আর ‘এমটিভি চার্ট অ্যাট্যাক’ অনুষ্ঠানে থাকছে সারা দেশে আলোচিত সেরা পাঁচটি গান।