এমন বাদলে তুমি কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলক কণ্ঠের ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ পরিবেশনার মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক সংগঠন নন্দনের বর্ষার গানের অনুষ্ঠান। ছায়ানট মিলনায়তনে এই অনুষ্ঠানে পঞ্চকবির গানের সঙ্গে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি ও গল্পপাঠ। অনুষ্ঠানের শিরোনাম ‘এমন বাদলে তুমি কোথায়’।একক সংগীত পরিবেশন করেন নিলুফার জাহান, সুকান্ত চক্রবর্তী, শাহিন ইসলাম, নুসরাত জাহান, সাইদা হোসেন, চয়ন মল্লিক, আরিফুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। শিল্পীরা ‘ধনধান্য পুষ্পভরা’, ‘কিছুই তো হলো না’, ‘কে তুমি বসি নদীকূলে একেলা’, ‘মোর প্রিয়া হবে’, ‘আমি সারা সকালটি বসে বসে’, ‘বেলা যে ফুরায়ে যায়’, ‘সে কেন দেখা দিল রে’, ‘নিবিড় ঘন আঁধারে’, ‘কেন রে এত যাবার তারা’—এসব গান গেয়ে শোনান।রবীন্দ্রনাথের কবিতা ‘বিষ্টি পড়ে টাপুর টুপুর’ ও ‘দান’ আবৃত্তি করেন নিশাত জাহান। এ ছাড়া তিনি রবীন্দ্রনাথের লিপিকা থেকে রূপকগল্প ‘পরীর পরিচয়’ পাঠ করে শোনান।