এমন সাফল্য আর কেউ পাবে না: র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স তাঁর বাইশ। অভিনয়ের ক্যারিয়ার এক যুগের। হ্যারি পটার সিরিজের সব কটি ছবিতে অভিনয় করেছেন। আর কদিন পরই মুক্তি পাবে এই সিরিজের শেষ ছবি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: পার্ট ২। হ্যারি পটার সিরিজের শেষ ছবি মুক্তির প্রাক্কালে র্যাডক্লিফ বলেন, ‘বাণিজ্যিকভাবে হ্যারি পটার যতটা সাফল্য পেয়েছে, এমন সাফল্য আর কোনো ছবিতে পাব না। হ্যারি পটারের নাম ভূমিকায় অভিনয় করে এত সাফল্য ও খ্যাতি আর কেউ পাবেও না।’ র্যাডক্লিফ এখন নিউইয়র্কে থাকেন। মঞ্চনাটকের প্রতি ঝোঁক আছে তাঁর। ২৭ মার্চ ব্রডওয়েতে র্যাডক্লিফের একটি গীতিনাট্য মঞ্চস্থ হতে যাচ্ছে। ওয়েবসাইট।