এমা ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে হারমিওন চরিত্রে অভিনয় করে মাত্র নয় বছর বয়সেই তারকা বনে যান তিনি। ওই চরিত্রে অভিনয় করেই বয়স ২৩ পেরিয়েছেন। সুন্দর ও বুদ্ধিদীপ্ত এই কমবয়সী অথচ সফল অভিনেত্রীর নাম এমা ওয়াটসন। তাঁর সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হচ্ছে। মা-বাবা দুজনই ইংরেজ হলেও তাঁর জন্ম হয় প্যারিসে। পাঁচ বছর বয়স পর্যন্ত ফ্রান্সেই ছিলেন। কিছুটা ফরাসি তিনি এখনো বলেন; কিন্তু তাঁর দাবি, আগে এর চেয়েও ভালো ফরাসি তিনি বলতে পারতেন!  মাত্র সাত বছর বয়সে ডেইজি প্র্যাট পোয়েট্রি কম্পিটিশনে সেরা হন তিনি!  সবচেয়ে কমবয়সী হিসেবে মাত্র ১৫ বছর বয়সেই টিনভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে আসেন। সমবয়সী বেশির ভাগ অভিনেত্রীর তুলনায় হয়তো অনেকটা এগিয়েই আছেন তিনি; অথচ ১৫ বছর বয়স পর্যন্ত তাঁকে কান ফোড়ানোর অনুমতি দেওয়া হয়নি! ২০০৯ সালে দশকের হাইয়েস্ট গ্রসিংস অ্যাকট্রেস হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম ওঠে ।  পড়ালেখার প্রতি এমা মোটেই উদাসীন নন। হ্যারি পটার সিরিজে কাজের মধ্যেই সুযোগ বের করে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ১৮ মাস পড়ালেখা করেন তিনি। এরপর ২০১১ থেকে ২০১২ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অরচেস্টার কলেজে ইংরেজি পড়েন। এমার ভাই অ্যালেক্স ওয়াটসনও একজন অভিনেতা ও মডেল। তাঁর জন্মস্থানও প্যারিস। হ্যারি পটার সিরিজে তিনিও বোনের সঙ্গে অভিনয় করেছেন। হ্যারি পটার সিরিজের বইগুলোর মধ্যে তাঁর প্রিয় বই—হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান। তিনি সমাজে নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করার দাবিদার এবং মিডিয়াতে নারীদের যেভাবে চিত্রিত করা হয়, তাতে তাঁর অরুচি আছে। এমা বিড়ালপ্রেমী। তাঁর দুটি বিড়াল আছে, নাম রেখেছেন—বাবলস ও ডমিনো ।  তাঁর পছন্দের ছবি নটিং হিল,পছন্দের টিভি অনুষ্ঠান ফ্রেন্ডস,পছন্দের নায়ক জনি ডেপ,পছন্দের নায়িকা জুলিয়া রবার্টস ।সত্যিই যদি হগওয়ার্ডসে যাওয়ার সুযোগ হতো, তবে তিনি নিশ্চিতভাবে গ্রিফিন্ডোরে যেতেন। কারণ, ভালোদের সঙ্গে থাকা চাই যে!  দেব দুলাল গুহ ইন্টারনেট অবলম্বনে