এমা ওয়াটসন একা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারি পটার ছবির অভিনেত্রী এমা ওয়াটসন দাবি করেছেন, তিনি এখনো একা আছেন। স্প্যানিশ রক গায়ক রাফায়েল সিবরিয়ানের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সিবরিয়ান তাঁর ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। সম্প্রতি খবর বেরোয়, ২০ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে প্রেমিক জয় ব্যারিমোরের প্রায় তিন বছরের সম্পর্ক ভেঙে গেছে। এর পর থেকে সিবরিয়ানের প্রতি ঝুঁকে পড়েন এমা ওয়াটসন। কিন্তু এমা বলেছেন, ‘গত বছর লন্ডনে গিয়ে সিবরিয়ানের সঙ্গে আমার পরিচয় হয়। তাঁর সঙ্গে বন্ধুত্বের বেশি আর কিছু নেই আমার।’ ওয়েবসাইট।