এমার উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর বয়স থেকে অভিনয়ের জগতে পথচলা। পথটা ছিল মূলত হ্যারি পটারের রাজ্যে। এরই মধ্যে পেরিয়ে গেছে এক দশক। শুরুটা হয়েছিল হ্যারি পটার সিরিজের প্রথম ছবি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন দিয়ে। সিরিজের শেষ পর্ব মুক্তি পেয়েছে কদিন আগে। আর এই শেষ পর্বে নিজের অভিনয় দেখে হারমিওনি গ্রেঞ্জারকে সবচেয়ে জীবন্ত মনে হয়েছে এমা ওয়াটসনের কাছে। মানে এই ছবিতেই নিজেকে সবচেয়ে ভালো অভিনয়শিল্পী হিসেবে আত্মস্বীকৃতি দিলেন এই ব্রিটিশ তারকা। বললেন, ‘শেষ পর্বটি দেখে মনে হয়েছে, এই ১০ বছরে কিছু শিখেছি আমি। প্রথমবারের মতো মনে হচ্ছে আমি একজন অভিনয়শিল্পী। চেষ্টা করলে সত্যিই ভালো কিছু করতে পারব।’ ওয়েবসাইট।