এমার গোলাপি কুকুর ঝামেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেল সপ্তাহে গোলাপি রঙে রাঙানো একটা কুকুর নিয়ে পথে নেমেছিলেন এমা ওয়াটসন। তাতেই কম্ম কাবার। খেপে গেছেন পশুপ্রেমীরা। তাঁদের যুক্তি, এই প্রাণী এমার নয়। টুইটারে অবশ্য বিষয়টি খোলাসা করলেন এমা, ‘পিঙ্ক ডারসি ডগ (কুকুরটির নাম) গোলাপি, কারণ তাঁর মালিক স্তন ক্যানসারবিষয়ক সচেতনতার জন্য অর্থ তুলছেন। খুব ভালো লাগত কুকুরটা আমার হলে। আমি কেবল কুকুরটাকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম। বিষয়টি আবার পরিষ্কার করার জন্য বলছি, আমার কোনো কুকুর নেই।’ আইএএনএস।