এমার চ্যালেঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

ধর্ষণের শিকার হয়েছে, এমন একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হ্যারি পটার ছবির নায়িকা হলিউড তারকা এমা ওয়াটসন। আলেজান্দ্রো আমেনাবারের পরিচালনায় নতুন একটি ছবিতে দেখা যাবে এমাকে। ছবির গল্পে একজন বাবা তার নিজের মেয়েকে ধর্ষণ করবে। সেই মেয়ের চরিত্রেই অভিনয় করবেন এই তারকা।
এমা বলেন, আমেনাবারের সঙ্গে কাজ করতে তিনি বেশ উৎসাহী। নতুন এই ছবিটি এখন তাঁর কাছে একটা চ্যালেঞ্জ। তিনি ছবিটির মাধ্যমে চরিত্রটিকে সার্থকভাবে ফুটিয়ে তুলতে চান।
ছবির পরিচালক আলেজান্দ্রো আমেনাবার বলেন, এমা খুব সুন্দরী ও মেধাবী একজন মেয়ে। তাঁর সঙ্গে কাজ করাটা সৌভাগ্যের ব্যাপার।
তবে ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এএনআই।