এমার দুঃখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যার সঙ্গেই ছবি তুলি, তাকেই আমার ছেলেবন্ধু বানিয়ে দেওয়া হয়। সবাই বোধ হয় ভাবে, আমার ছয় হাজার ছেলেবন্ধু।’ দুঃখ এমা ওয়াটসনের। এখনকার বন্ধু উইল অ্যাডামোভিকজের সঙ্গে যাতে কেউ দেখে না ফেলে সে জন্য কত চেষ্টাই না করলেন, তবু তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছাপা হয়ে গেল পত্রিকায়। এক সংগীত উত্সবে তোলা হয় সেসব ছবি। ‘বন্ধুরা টিকিট উপহার দিয়েছিল আমাদের। তাদের কী বলব—আমি যাব না? কারণ, ক্যামেরায় ধরা পড়তে চাই না? ভেবেছিলাম অনেক লোক থাকবে, আমাদের কেউ খেয়াল করবে না। তার পরও শেষরক্ষা হলো না।’ বললেন এমা। ব্যাং শোবিজ।