এমার প্রেম আসছে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবে কি এবার অগুনতি তরুণের বুক ভেঙে দিতে উদ্যত হয়েছেন এমা ওয়াটসন? এত দিন ধরে এই তারকাকে একা একা ঘুরতে দেখে যাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেন, তাঁদের জন্য এটা বুকভাঙা খবর! খবরের প্রমাণস্বরূপ পাওয়া গেছে দিনের আলোর মতো পরিষ্কার কয়েকটি আলোকচিত্রও। সম্ভবত প্রেমে পড়েছেন এমা! পাত্রের নাম জনি সিমন্স। চিনেছেন তাঁকে? ২৪ বছর বয়সী এই তরুণ যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পী। গত রোববার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কয়েকটি প্রচারমাধ্যমে এই দুজনের ছবি ছাপা হয়েছে। তাতে তাঁদের দেখা গেছে খুব ঘনিষ্ঠ অবস্থায়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ও ডেইলি মেইল।