এমি অ্যাওয়ার্ডে ‘মডার্ন ফ্যামিলি’র জয়জয়কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার রাতে বসেছিল ছোট পর্দার এমি অ্যাওয়ার্ডের ৬৩তম আসর। সে আসরে আলো ছড়িয়েছে কমেডি সিরিজ মডার্ন ফ্যামিলি। পাঁচ-পাঁচটি পুরস্কার জুটেছে এই সিরিজের বরাতে। জুটেছে পরপর দুই বছরের মতো সেরা কমেডি সিরিজের সম্মাননাও। এ ছাড়া সহশিল্পী, চিত্রনাট্য ও পরিচালনার জন্যও পুরস্কার জিতে নিয়েছে এই কমেডি সিরিজ। ম্যাড মেন জিতেছে সেরা ড্রামা সিরিজের মুকুট। দ্য গুড ওয়াইফখ্যাত তারকা জুলিয়ানা মারগুলিস হয়েছেন ড্রামা সিরিজের সেরা অভিনয়শিল্পী (নারী) আর পুরুষদের মধ্যে সেরা কাইলি শ্যান্ডলার। তবে ছোট পর্দার এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও পুরস্কার বাগিয়েছেন বড় পর্দার তারকা কেট উইন্সলেট। এইচবিও চ্যানেলে প্রচারিত মিনি সিরিজ মাইল্ডরেড পিয়ারস-এ অভিনয়ের সুবাদে অস্কারজয়ী এই তারকা পেয়েছেন সেরা অভিনয়শিল্পীর সম্মাননা। বিবিসি।