এমি আসর সেরা ড্রামা ‘ম্যাড মেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাড মেন এবং গ্লি। প্রথম ধারাবাহিকটির বিষয়-আশয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিজ্ঞাপন দুনিয়া। আর পরেরটি একটি স্কুলকে কেন্দ্র করে তৈরি সংগীতভিত্তিক টিভি ধারাবাহিক। এবারের এমি অ্যাওয়ার্ড আসরে এই দুই টিভি ধারাবাহিকের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের লক্ষণ দেখা যাচ্ছিল শুরু থেকে। ১৯টি মনোনয়ন নিয়ে গ্লিই ছিল এগিয়ে। আর ১৭টি মনোনয়ন দখল করে যুক্তরাষ্ট্রের দারুণ দর্শকপ্রিয় ধারাবাহিক ম্যাড মেন ছিল ঠিক পরের অবস্থানে। কিন্তু শেষতক গতকাল সোমবার লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে আয়োজিত এমি পুরস্কার আসরে ম্যাড মেন-এর অর্জন যেন বেশি উজ্জ্বল হয়ে থাকল। মেড ম্যান জিতেছে আসরের অন্যতম গুরুত্বপূর্ণ সেরা ড্রামা সিরিজের পুরস্কার।অন্যদিকে গ্লি জিতেছে অভিনয় (জন লিঞ্চ) এবং পরিচালনা (রায়ান মার্ফি) বিভাগের দুটি পুরস্কার। আর সেরা কমেডি সিরিজের পুরস্কার গেছে মডার্ন ফ্যামিলির দখলে।এবার ব্রিটেনবাসীর অন্যতম ভরসা ছিলেন হাউস তারকা হিউ লরি। কিন্তু শেষতক খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে।হাইতির দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন জর্জ ক্লুনি। সেবামূলক কাজে এই হলিউড অভিনেতার উৎসাহ আরও বাড়াবে এবার পাওয়া হিউম্যানিটেরিয়ান এমি পুরস্কার।