এমি পুরস্কার পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে গত রোববার বসেছিল এমি অ্যাওয়ার্ডের ৬৪তম আসর। এতে ড্রামা সিরিজ বিভাগের সেরা অভিনেতা হলেন ড্যামিয়েন লুইস। শোটাইম চ্যানেলে হোমল্যান্ড সিরিজে এক মার্কিন সৈনিকের চরিত্রে অভিনয় করেছিলেন এই ব্রিটিশ অভিনেতা। কেবল সেরা অভিনেতাই নয়, সেরা ড্রামা সিরিজের পুরস্কারও পেয়েছে হোমল্যান্ড। একই সিরিজে অভিনয় করে সেরা অভিনেত্রীর মুকুট পরলেন ক্লেয়ার ডেনস। এবিসি চ্যানেলের মডার্ন ফ্যামিলি পেল সেরা কমেডি সিরিজের পুরস্কার। তবে হোমল্যান্ড, গেম চেঞ্জ ও মডার্ন ফ্যামিলি—এই তিনটি সিরিজই চারটি করে পুরস্কার ঘরে নিয়ে গেল এবার। গেম চেঞ্জ পেয়েছে সেরা মিনি সিরিজ বা টিভি মুভির পুরস্কার। রিয়েলিটি-প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সেরা হলো সিবিএস চ্যানেলের দ্য অ্যামাজিং রেস। সেরা কমেডি অভিনেতা ও অভিনেত্রী হলেন যথাক্রমে জন ক্রায়ার ও জুলিয়া লুইস-ড্রেফাস। কেভিন কস্টনার ও জুলিয়ান মুর ব্যাগে পুরেছেন মিনি সিরিজ বা টিভি মুভির সেরা পাত্র-পাত্রীর পুরস্কার। এইচবিওর বোর্ডওয়াক এম্পায়ার পরিচালনা করে ড্রামা সিরিজের সেরা পরিচালকের পুরস্কার পেলেন টিম ভ্যান প্যাটেন। টিভির বিভিন্ন অনুষ্ঠানের জন্য দেওয়া হয় এ পুরস্কার। উইকিপিডিয়া ও বিবিসি।