এমিনেম ও বিবারের বিলবোর্ড জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার দেওয়া হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড। এতে ছয়টি করে পুরস্কার ঘরে নিয়ে গেলেন এমিনেম ও জাস্টিন বিবার। এ বছর আর্টিস্ট অব দ্য ইয়ারের সম্মানে ভূষিত হয়েছেন র্যাপার এমিনেম। এ ছাড়া টপ আর্টিস্টের খেতাবও গেছে তাঁর দখলে। আর বিবার পেয়েছেন ফ্যান ফেবারিট এবং টপ নিউ আর্টিস্ট পুরস্কার। পুরস্কার পেয়ে বিবার বললেন, ‘আমার বয়স এখন ১৭। প্রতিটি দিনই আমার কাছে চমক-জাগানিয়া। কারণ, প্রতিদিনই আমি নতুন নতুন অনেক মানুষ দেখছি এবং তাদের মুখে হাসিও ফোটাতে পারছি।’ ওয়েবসাইট।