এমির শরীরে অবৈধ মাদক ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়িকা অ্যামি ওয়াইনহাউসের বাবা মিচ ওয়াইনহাউস জানান, তার মেয়ে গত জুলাইয়ে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সময় তার শরীরে কোনো অবৈধ মাদক পাওয়া যায়নি। সম্প্রতি টিভির একটি টকশোতে তিনি এ কথা বলেন। ‘রিহ্যাব’ এবং ‘ব্যাক টু ব্যাক’-এর মতো জনপ্রিয় গান উপহার দেওয়া ২৭ বছর বয়সী জনপ্রিয় এ তারকা মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মদ্যপানের প্রবণতা এবং মাদকের অপব্যবহারকেই তাঁর মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হয়। ময়নাতদন্তের পর গত মাসে তাঁর পরিবার থেকে জানানো হয়, অ্যামির শরীরে কোনো অবৈধ মাদক ছিল না। এই সংগীত তারকার বাবা মিচ বলেন, ‘মৃত্যুর পর অ্যামির শরীরে যে ড্রাগটি পাওয়া গেছে, তা অল্প মাত্রার লিব্রিয়াম। এটি মানুষের অ্যালকোহল আসক্তি দূর করতে সাহায্য করে।’ রয়টার্স।