এমির স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২৭ বছর বয়সেই তিনি পেয়েছিলেন দ্য ব্রিট এবং গ্র্যামি অ্যাওয়ার্ডের মতো সম্মাননা। পেয়েছিলেন অসংখ্য ভক্ত-শ্রোতা। এত প্রাপ্তি ও ভালোবাসা তাঁকে ধরে রাখতে পারল না। গত ১৫ জুলাই না-ফেরার দেশে চলে গেলেন এমি ওয়াইনহাউস। আর তাই এই ব্রিটিশ সংগীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন করেছে তাঁর ভক্ত ও কাছের মানুষেরা।এত অল্প বয়সে মৃত্যুকে আলিঙ্গন করা এমির অভাব বোধ করছেন তাঁর সাবেক প্রযোজক মার্ক রনসন। বললেন, ‘সংগীত ভুবনে তিনি ছিলেন আমার আত্মার সঙ্গী। তাঁর মৃত্যুর দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন।’ অভিনয়শিল্পী রাসেল ব্র্যান্ডের কণ্ঠেও বিষাদের সুর, ‘আমরা একজন সুন্দর এবং প্রতিভাবান নারীকে হারালাম।’ গত শনিবার রোলিং স্টোন ব্যান্ডের রনি উড অ্যাবসোলিউট রেডিওতে করা তাঁর শোটি উৎ সর্গ করেছেন এমিকে। বলেছেন, ‘খুব ভালো এক বন্ধুকে হারালাম। ওর সঙ্গে যে কত চমৎ কার সময় কাটিয়েছিলাম!’ রনি জানিয়েছেন, শিগগিরই এমির সাবেক গানের দল দ্য ফেসেস-এর সদস্যরা এক পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছেন। গান গেয়ে তাঁরা স্মরণ করবেন প্রিয় বন্ধুকে। সেই আয়োজনটিও উৎ সর্গ করা হবে এমিকে। ওয়েবসাইট।