এরিক রোমার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল প্রশংসিত টেলস অব ফোর সিজনস সিরিজের পরিচালক ফরাসি চলচ্চিত্র নির্মাতা এরিক রোমার আর নেই। গত সোমবার ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। প্রযোজক মার্গারেট মেনেগজ একটি বার্তা সংস্থাকে এ খবর জানান। এরিক রোমারের স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। ফ্রান্সের নতুন ধারার চলচ্চিত্র আন্দোলন, যা শিল্পের ধরনে পরিবর্তন নিয়ে আসে, তাতে রোমার ছিলেন অগ্রগণ্য ব্যক্তি। তাঁর উল্লেখযোগ্য দুটি ছবির ইংরেজি নাম হচ্ছে মাই নাইট অ্যাট মডস ও পলিন অ্যাট দ্য বিচ। ওয়েবসাইট।