এল আরেকটি অনলাইন রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির এই সময় অনলাইন রেডিও জগতে আবির্ভাব ঘটল আরেকটি অনলাইন রেডিওর। নতুন এই অনলাইন রেডিওর নাম ‘রেডিও বেস্টওয়ে’। পয়লা বৈশাখে রেডিও বেস্টওয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‘জীবনের প্রয়োজনে জীবনের প্রতিধ্বনি’—এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা এই রেডিওর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বেস্টওয়ে গ্রপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান জানান, বাংলা ভাষা, সংস্কৃতি, সংবাদ সৌন্দর্য-স্বাদ-শোভায় সমৃদ্ধ সম্প্রচারের একনিষ্ঠ প্রচেষ্টায় অঙ্গীকারবদ্ধ বলে জানান। আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্বব্যাপী শুদ্ধ বাংলা ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে অনলাইন রেডিও সহায়ক ভূমিকা পালন করতে পারে।রেডিও স্টেওয়ের ওয়েবসাইটে যে কেউ বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, খেলা ও বিনোদনের সর্বশেষ সংবাদগুলো জানতে পারবেন। স্টেওয়ে রেডিওর ওয়েবসাইট হচ্ছে www.radiobestway.com