এল 'সুলতানা বিবিয়ানা'র টিজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে অনলাইনে ছাড় হলো হিমেল আশরাফের প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’র টিজার। প্রায় দেড় মিনিটের এই টিজারের মাধ্যমেই দেখা গেল বাপ্পী–আঁচলের কারিশমা। আজ রাত আটটায় সিডি চয়েজের ইউটিউব পেজ ও ফেসবুক পেজে ছাড়া হয়েছে টিজারটি। এ ছাড়া ‘সুলাতানা বিবিয়ানা’র ফেসবুক পেজেও দেখা যাবে টিজারটি।
টিজারের বিষয়ে পরিচালক হিমেল আশরাফ বললেন, ‘দর্শক কীভাবে নেবেন, এটা নিয়ে একটু চিন্তায় আছি। আশা করছি, সবার ভালো লাগবে। আমরা ক্রমান্বয়ে ট্রেলার ও গান মুক্তি দেব অনলাইনে। আর আসছে ঈদুল আজহায় মুক্তি দেওয়া হবে ছবিটি।’
‘সুলতানা বিবিয়ানা’র চিত্রনাট্য লিখেছেন সমুদ্রে নিখোঁজ হওয়া নাট্যকার ফারুক হোসেন। এতে অভিনয় করেছেন বাপ্পী, আঁচল, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। গত বছর যশোর ও রাজবাড়ীতে ছবিটির বেশির ভাগ অংশের শুটিং করা হয়। এ বছর এফডিসিতে সেট ফেলে করা হয় বাকি অংশের শুটিং।